Sunday, June 14, 2026

ভোট বঙ্গে কর্পোরেট প্রচার পরিকল্পনায় বিরোধীদের ১০ গোল তৃণমূলের

Date:

Share post:

তখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি কমিশন (Election Commission) , গত ১০ মার্চ ব্রিগেডের (Brigade ) জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঞ্চ থেকেই একের পর এক চমক দিয়ে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীদের নাম ঘোষণা করছেন, তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee) প্রার্থীদের নিয়ে র‌্যাম্পে হেঁটে জনগণের মাঝে পৌঁছে যাচ্ছেন। সেদিনই বোঝা গিয়েছিল এবার লোকসভা ভোটে একেবারে কর্পোরেট ধাঁচে পরিকল্পনা মাফিক প্রচারে ঝাঁজ বাড়াবে তৃণমূল।

রাজ্যের সাত দফায় ইতিমধ্যেই প্রথম পর্বে তিন কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় পর্বে উত্তরবঙ্গে আরও তিন আসনে ভোট গ্রহণ। ম্যারাথন নির্বাচনী প্রক্রিয়ায় বাকি আসনগুলিতে প্রচারে বিজেপি সহ বিরোধীদের কোণঠাসা করতে পুরোপুরি কর্পোরেট ধাঁচে প্রচার পরিকল্পনা সাজিয়েছে তৃণমূল।

নির্বাচনী জনসভা থেকে জনসংযোগ কিংবা তারকা প্রচারককে নিয়ে প্রার্থীর বর্ণাঢ্য রোড শো—সবেতেই থাকছে সেই কর্পোরেট ছোঁয়া। শুধু সফল কর্মসূচি আয়োজনেই শেষ হয়ে যাচ্ছে না তৎপরতা। কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া কতটা, নেতিবাচকই বা কী উঠে আসছে, এসব নথিবদ্ধ হচ্ছে একেবারে পেশাদারি কায়দায়। সৌজন্যে তৃণমূলের শক্তপোক্ত সংগঠন ও ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপ্যাক)। পাশাপাশি ফেসবুক, টুইটার, ইউটিউব, সহ সোশ্যাল মিডিয়াকে একশো শতাংশ ব্যবহার করা হচ্ছে প্রচারে। সব মিলিয়ে নিখুঁত পেশাদারি কায়দায় পরিচালিত হচ্ছে রাজ্যজুড়ে তৃণমূলের প্রচার।

 

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...