Wednesday, May 13, 2026

ফরাক্কা ব্যারেজে পণ্যবাহী ট্রাকে আগুন! ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে 

Date:

Share post:

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পর এবার ফরাক্কা (Farakka)। একই দিনে পৃথক দুর্ঘটনায় থমকাল যান চলাচল। বুধবার সকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে একটি পণ্যবাহী ট্রাকে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং দমকলের একাধিক ইঞ্জিন। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে ফরাক্কা ব্যারেজে (Farakka Barage)। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবল। বিঘ্নিত হয়েছে রেল চলাচলও।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার উত্তরবঙ্গে যাওয়ার পথে একটি পণ্য পরিবাহী একটি ট্রাকে আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে গোটা ব্যারেজ তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনার জেরে ব্রিজের উপর আটকে পড়ে একাধিক গাড়ি। তবে শেষ পাওয়া খবর, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। ট্রাকটিকে ব্যারেজের উপর থেকে দ্রুত সরিয়ে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।


Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...