Thursday, June 4, 2026

ভিভিপ্যাট ও ইভিএমের হিসেব মেলানো নিয়ে বড় সিদ্ধান্তের পথে শীর্ষ আদালত!

Date:

Share post:

স্বচ্ছ ভাবে ভোট পরিচালনা করতে ভিভিপ্যাট ও ইভিএমের (VV Pad & EVM Machine)হিসেব মেলানো কি বাধ্যতামূলক? বুধেই বড় সিদ্ধান্ত। বিরোধীদের দাবি ছিল এই দুই যন্ত্রের পরিসংখ্যান মিলিয়ে নেওয়া প্রয়োজন। উল্টোদিকে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছিল এই প্রক্রিয়া ভারতের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবকে ব্যালটের জমানায় ফিরিয়ে নিয়ে যাবে। আর কিছুক্ষণেই এই মামলার রায় ঘোষণা করবে শীর্ষ আদালতের (Supreme Court) ডিভিশন বেঞ্চ।

ঠিক কী কাজ করে ভিভিপ্যাট? ইভিএমে ভোট দেওয়ার পর সেই ভোট সঠিক জায়গায় পড়ল কি না তা দেখিয়ে দেয় ভিভিপ্যাট। ভোট দেওয়ার মাত্র ৭ সেকেন্ডের মধ্যে প্রার্থীর নাম প্রতীক সহ একটি কাগজ বেরিয়ে আসে মেশিন থেকে। তবে সেই কাগজ প্রার্থীদের হাতে যায় না। অন্য এক জায়গায় জমা পড়ে। এতদিন প্রতিটি এলাকা থেকে যেকোনও পাঁচটি বুথ বেছে নিয়ে সেখানে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজের হিসাব মিলিয়ে দেখার নিয়ম ছিল। কিন্তু হিসাবের গরমিলের অভিযোগ তুলে বিরোধীদের দাবি ছিল, প্রতিটি বুথেই এই কাগজ এবং ইভিএমের ভোট মিলিয়ে দেখতে হবে। বছরখানেক ধরে চলতে থাকা এই মামলার রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্ট কমিশনের কাছে৩ প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল বলে আদালত সূত্রে খবর।

প্রথমত: সমস্ত ভিভিপ্যাটেই কি মাইক্রোকন্ট্রোলার ইনস্টল করা আছে?
দ্বিতীয়ত: এই মাইক্রো কন্ট্রোলারকে কি এক বারই প্রোগ্রাম করা যায়?
তৃতীয়ত: নির্বাচন কমিশনের কাছে কতগুলি সিম্বল লোডিং ইউনিট রয়েছে?

পাশাপাশি নির্বাচনী হলফনামা জমা দেওয়ার সময় ৩০ দিন। আর সমস্ত রেকর্ড ৪৫ দিন পর্যন্ত মজুত করা থাকে। এই ভ্রম সংশোধন করা দরকার বলেও জানিয়েছে আদালত। সকালেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ কমিশনের এক আধিকারিককে ডেকে পাঠিয়েছিল বলে খবর।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...