Thursday, May 14, 2026

দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেকের রোড শো-এ মুর্শিদাবাদের রাস্তা ভাসল জনপ্লাবনে

Date:

Share post:

মুর্শিদাবাদ কার গড়? বুধবার, শেষবেলায় জোড়তলা বিডিও অফিস মোড় থেকে জলঙ্গি পদ্মা ভবন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো দেখলে একটাই কথা সবাই বলবে, এটা তৃণমূলেরই গড়। দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো-এ জনপ্লাবন। প্রার্থীকে নিয়ে হুড খোলা ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক। যতই রোড শো এগিয়েছে ততই বেড়েছে ভিড়। মুর্শিদাবাদের জোড়তলা বিডিও অফিস মোড় থেকে জলঙ্গি পদ্মা ভবন পর্যন্ত রোড শো পথের দুধানে উপচে পড়ছে মানুষের ভিড়। অভিষেককে একঝলক দেখতে রাস্তা এমনকী বাড়ির ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা।

তাপমাত্রার উত্তাপকেও হারিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো। জোড়তলা বিডিও অফিস মোড় থেকে জলঙ্গি পদ্মা ভবন পর্যন্ত রাস্তা এদিন কার্যত চলে যায় তৃণমূলের দখলে। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। অভিষেক প্রত্যুত্তর দেন। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন। দলের পতাকা ওড়ান তিনি। উদ্বেল হয়ে ওঠে জনতা। কার্যত জনপ্লাবন হয় রাস্তা। জনসুনামিতে ভেসে ব়্যালি করেন অভিষেক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে দক্ষিণ সাংগঠনিক প্রচারের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক বৈঠক করছেন। চলছে তৃণমূলের কর্মী-সমর্থকদের সমর্থনে রোড শো। প্রতিটি রোড-শো-তেই জনপ্লাবন। অনুমানের থেকে বেশিই জনসমাগম হচ্ছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। এদিনও তার ব্যতিক্রম হল না।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...