Sunday, April 26, 2026

আমাকে মারার পরিকল্পনা! রঘুনাথগঞ্জে গর্জে উঠলেন অভিষেক, নিশানা বিজেপি প্রার্থী অভিজিৎ

Date:

Share post:

বিচারপতির আসনে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কতটা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, মুর্শিদাবাদে সেই ছবি স্পষ্ট করে তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলায় তৃণমূলের জয়যাত্রাকে থামাতে বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের হেনস্থা করার অভিযোগে বরাবরই সরব তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বিচার ব্যবস্থাকেও কতটা প্রভাবিত করেছে বিজেপি, তার সর্বোচ্চ উদাহরণ প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচনী জনসভা থেকে বিজেপির চক্রান্তে বিচার ব্যবস্থা দিয়ে হেনস্থা করার পাশাপাশি তাঁকে মারার চেষ্টার অভিযোগে সরব হন অভিষেক।

সম্প্রতি মুম্বই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রেকি করা জঙ্গি লিঙ্কম্যানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যমূলক হেনস্থার পরে তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত নিয়ে সরব হয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রঘুনাথগঞ্জের জনসভা থেকে তা নিয়ে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি দাবি করেন, “দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল। সেটাও কলকাতা পুলিশ হাতেনাতে ধরে ফেলে। আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই।”

কেন্দ্রের বিজেপি সরকার বিচার ব্যবস্থাকে কীভাবে পকেটে ভরে রেখেছে তার উদাহরণ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণই তিনি তুলে ধরেন। নাম না করে তিনি বলেন, “আমাকে দেখুন। চার বছর ধরে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে। আর যে বিচারক রায় দিয়েছিল সে আজ বিজেপির প্রার্থী। আগে বিচারকরা রায় দিত চোরেরা চুরি করে জেলে যাবে। আর এখন বিচারকরা বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে চোরেদের হাত ধরে বিজেপি জয়েন করছে। কী করুণ পরিস্থিতি দেশের! সে ইডি-সিবিআইকে লাগিয়েছিল আমার বিরুদ্ধে।”

সেই প্রাক্তন বিচারকের নির্দেশের পরই হেনস্থা হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমায় কখনও দিল্লিতে ডেকেছে, কলকাতায় ডেকেছে। আমার স্ত্রী, এমনকি আমার বয়স্ক মা-বাবাকেও ছাড়েনি। সবাইকে হেনস্থা করেছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি আমার হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে আয়কর দফতরকে লাগিয়ে।”

Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...