Sunday, May 24, 2026

শ্রম আইন মেনে প্রায় ২৬ হাজার চাকরিহারাদের এপ্রিলের মাইনে দেবে রাজ্য!

Date:

Share post:

আদালতের এক নির্দেশেই চাকরিহারা রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পরেই দিশেহারা প্রায় আড়াই লক্ষ পরিবার! এর মাঝেই শোনা যাচ্ছে যে চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন আটকাবে না, সেই টাকা দেবে রাজ্য সরকার (Government of West Bengal)। শ্রম আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা দফতর (West bengal Education Department) সূত্রে জানা যাচ্ছে। ফলে কিছুটা হলেও স্বস্তিতে চাকরিহারা শিক্ষক- শিক্ষাকর্মীরা। কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। মামলাটি আপাতত আদালতের বিচারাধীন। তাই যতদিন বিচার চলবে ততদিন মাইনে মিলবে কীনা তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর সকলেই যাতে মাইনে পান সেই চেষ্টাও চালাচ্ছে রাজ্য সরকার।

শ্রম আইন অনুসারে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যে হেতু মামলাটি বিচারাধীন এবং ওই ২৫,৭৫৩ জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হবে। গত সোমবার নিয়োগ মামলায় রায় ঘোষণা করে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করে ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে জানানো হয়, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যাঁরা চাকরি পান, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফে বলা হয়েছে যে ৫ হাজার চাকরিপ্রাপকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাকি ২০ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেন ভুক্তভোগী হবেন? সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

Related articles

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...