Friday, March 13, 2026

দার্জিলিংয়ের রাজু বিস্তাকে “গো ব্যাক” স্লোগান! গুরুং বললেন বিজেপির ভোট কমবে!

Date:

Share post:

রাজ্যে দ্বিতীয় দফার ভোটে সকাল থেকেই চরম অস্বস্তিতে বিজেপি। পদ্ম প্রার্থীরা যেখানেই যাচ্ছেন, সেখানেই বিক্ষোভের মুখে পড়ছেন। উঠছে “গো ব্যাক” স্লোগান! বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদারের পর এবার বিক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। তবে সুকান্তর মতো মেজাজ হারাননি রাজু।

আজ, শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় হঠাৎই তৃণমূল কাউন্সিলার সম্পৃতা দাসের নেতৃত্বে দার্জিলিংয়ে বিদায়ী সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যদিও বিক্ষোভকারীদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলেন রাজু বিস্ট। তিনি জানান, প্রার্থীকে বাধা দেওয়া তৃণমূলের সংস্কৃতি। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, স্থানীয় মানুষ বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখিয়েছেন।

অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং জানান, এবার দার্জিলিংয়ে ভোট কমবে বিজেপির। একদা পাহাড়ের দাপুটে নেতা ছিলেন বিমল গুরুং। তাঁর কাঁধে ভর করেই দার্জিলিংয়ে টানা তিনবার সাংসদ পেয়েছে বিজেপি। এবারও বিজেপির পক্ষে ভোটে নেমেছেন গুরুং ও তাঁর দল।
গুরুংয়ের হাত ধরেই ভোট বৈতরণী পার করার মরিয়া প্রয়াস বিজেপি’র৷ অথচ সেই বিমল গুরুংই ভোটের দিন সকালে বিজেপি’র স্নায়ুচাপ বাড়িয়ে বললেন, “দার্জিলিংয়ে এবার ভোট কমবে বিজেপির।” শুক্রবার সকালে ভোট দিতে গিয়ে একথা বলেন বিমল৷ ভোটের লাইনে দাঁড়িয়ে বিমল গুরুং জানান, তিনবার বিজেপিকে ভোট দেওয়ার পরেও পাহাড়ের দাবি পূরণ হয়নি৷ তাই চাপা একটা ক্ষোভ কাজ করছে৷”

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...