Saturday, April 4, 2026

সন্দেশখালিতে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার আগ্নেয়াস্ত্রের!

Date:

Share post:

ফের সন্দেশখালিতে সিবিআই। শেখ শাহজাহানের এলাকায় মিলল অস্ত্রভাণ্ডার। সন্দেশখালির সরবেড়িয়ার আগারহাটির মল্লিকপাড়ায় শুক্রবার সিবিআই হানা দেয়। সেখানেই তল্লাশি চালিয়ে প্রচুর বিদেশি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। মল্লিকপাড়ার পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে তদন্তকারী সংস্থার ১০ জনের টিম তল্লাশি চালায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী, বিদ্যুৎ দফতরের কর্মীরা। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও ছিল। সিবিআই ঘটনাস্থলে গিয়ে বাড়ির মেঝে ভাঙে। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই। বোমার খোঁজেও চালানো হয় তল্লাশি।

বিস্ফোরকের খোঁজে পৌঁছেছে এনএসজি-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত কমপক্ষে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এদিন শাহজাহানের-গড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ পাওয়া যাওয়ার পর থেকে দিনভর ফের শিরোনামে সন্দেশখালি!

জানা গিয়েছে, এ দিন গোপন সূত্রে গোয়েন্দারা খবর পেয়েছিলেন সন্দেশখালিতে পঞ্চায়েত সদস্যের আত্মীয় হাফিজুল খা-র বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-পিস্তল-বোমা মজুত রয়েছে। তারপরেই সেখানে পৌঁছন গোয়েন্দারা। মাটি খুঁড়ে চলে তল্লাশি।

শুধু তাই নয়, এর পাশাপাশি ওই বাড়িটির থেকে কয়েক কিলোমিটার দূরে আরও একটি বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...