Sunday, May 3, 2026

লোকসভা ভোটের মাঝেই ফের অশান্ত মণিপুর! দুষ্কৃতী হামলায় মৃত্যু ২ CRPF জওয়ানের 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মাঝেই ফের নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। এবার সে রাজ্যে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। শনিবার সকালে মণিপুরের বিষ্ণুপুরে সিআরপিএফ জওয়ানদের (CRPF Jawan) উপরে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। শেষ খবর পাওয়া অবধি, এদিনের সংঘর্ষে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুই জওয়ান। এটি সন্ত্রাসবাদী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। তবে এই হামলার পিছনে কে বা কারা জড়িত, তা জানা যায়নি। অভিযুক্তদের ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

সূত্রের খবর, শনিবার মধ্য রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে সেনা ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা গিয়েছে, ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। যদিও এদিনের হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন বলে খবর। তবে কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুষ্কৃতীরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই বিস্ফোরণেই আহত হন চারজন সিআরপিএফ জওয়ান। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দুই জওয়ানের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন বাকি দু’জন। তাঁদের চিকিৎসা চলছে।

 

Related articles

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...

‘হেডোনিজম’, উৎপল সিনহার কলম 

স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে । পরার্থপরতাই কি সর্বোৎকৃষ্ট সুখ ? এর জবাবে কেউ...

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...