Saturday, May 16, 2026

রাজ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না: কটাক্ষ মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মধ্যেই রাজ্যে আতঙ্কের পরিবেশের চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। কিন্তু এইসব করেও “বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না”। সন্দেশখালিতে সিবিআই, এনএসজির তল্লাশির নাটক নিয়ে তীব্র আক্রমণ করে পোস্ট তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) মমতা (Mamata Banerjee) লেখেন, “লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় পরে বিজেপি রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ভোটে অন্তর্ঘাত করতে টাকা এবং পেশিশক্তির চূড়ান্ত ব্যবহার করেছে। কিন্তু ঘাটাল এবং ঝাড়গ্রামে জনসভায় আমি যা দেখেছি তা হল জনগণের শক্তি। বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না! জয় অনিবার্য!”

নির্বাচনের আগে থেকে সন্দেশখালিকে ইস্যু করে রাজ্যে গোলমাল পাকানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু রাজ্য পুলিশের তৎপরতায় সেখানে এখন স্বাভাবিক পরিস্থিত। তদন্তের জন্য শুক্রবার, দ্বিতীয়দফার ভোটের দিনই সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। মেঝে খুঁড়ে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। সিবিআই সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃত শাহজাহান শেখের আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এই বিষয়টিকে নাটক বলে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। ঠিক তার পরেই X হ্যান্ডেলে এই বিষয়টি নিয়ে BJP-কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করে মমতা লেখেন, বিজেপির পরাজয় অনিবার্য।




Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...