Friday, June 26, 2026

চকোলেট বোমা ফাটলেও NSG, দুদফায় হার বুঝে ঘাবড়ে গিয়েছে BJP! তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

কেউ এক চকোলেট বোমা ফাটলে এনএসজি আনতে হয়, যেন যুদ্ধ লেগেছে। ওয়ান সাইডেড। শনিবার, কুলটিতে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার সাফ জানান, প্রথম ২দফার নির্বাচনে BJP হেরে গিয়েছে বুঝতে পেরে ভয় পেয়েছে।

এদিন, কুলটির সভা থেকে সন্দেশখালিতে NSG তদন্ত নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee)। বলেন, কেউ এক চকোলেট বোমা ফাটলে, এনএসজি আনতে হয়, যেন যুদ্ধ লেগেছে। এটা ওয়ান সাইডেড গেম চলছে। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, রাজ্য পুলিশকে জানায়নি। কী কী পাওয়া গিয়েছে জানা যায়নি। এটাও তো হতে পারে ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল। বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে। এটা আমাদের চ্যালেঞ্জ বোম মেরে, চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না।” সন্দেশখালিতে বিজেপির নেতার ঘরে বোমা রাখা ছিল- অভিযোগ মমতার। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন,  বোমাবাজি করে নির্বাচনে জিততে চাইছে বিজেপি। ”এখানে আসার আগে শুনলাম এক বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। ভাবছে বোমা মেরে নির্বাচন জিতে যাবে।”

তৃণমূল সভানেত্রীর কথায়, দুই দফার নির্বাচনে বিজেপি ঘাবড়ে গিয়েছে। কারণ, ওরা হেরে যাবে বলে ভয় পেয়ে গিয়েছে। মমতা সাফ জানান, ”দুই দফার নির্বাচনের পরেই ঘাবড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা বোঝা যাচ্ছে। বিজেপি কিছুতেই জিততে পারবে না।”



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...