Saturday, May 16, 2026

২৬ হাজার চাকরি বাতিল! SSC মামলার শুনানির দিনক্ষণ জানাল সর্বোচ্চ আদালত

Date:

Share post:

নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে সদ্যই চাকরি হারিয়েছেন রাজ্যের ২৫,৭৫৩ শিক্ষক ও অশিক্ষক কর্মী। একধাক্কায় ২৫,৭৫৩ চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই মামলার শনিবার শুনানির দিন জানাল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। জানা গিয়েছে, আগামী ২৯ তারিখ, সোমবার এসএসসি মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি এই বেঞ্চে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল এসএসসি মামলার রায় দেয় হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। তাতে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হয়। তাতে আচমকা চাকরি হারান ২৫,৭৫৩ শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্যানেলের মেয়াদ শেষের পরও যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ১২ শতাংশ সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়। হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানি শুরু হবে সোমবার থেকে। তিন বিচারপতির বেঞ্চ এই মামলা শুনবে। প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। জানা গিয়েছে, দুপুর ১২টা থেকে সুপ্রিম কোর্টে এই মামলা শুরু হবে।

আরও পড়ুন- অভিনব অ্যাপ এর নয়া প্রয়াস ” টার্নিং পয়েন্ট”

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...