Wednesday, June 3, 2026

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন, মেট্রো

Date:

Share post:

গরমের তীব্র দাবদাহের মাঝেই রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) । প্রবল গরমে যাতে পরীক্ষার্থীরা অসুস্থ হয়ে না পড়েন সেই কারণে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস-এর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সারাদিন ধরেই লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবায় (Extra Local train and Metro) বাড়তি সুবিধা মিলবে।বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গণিত (Math) এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের (Physics and Chemistry) পরীক্ষা নেওয়া হবে।

নির্বিঘ্নে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের পাশাপাশি সতর্ক রাজ্যের বিদ্যুৎ দফতর। লোডশেডিং হলে প্রত্যেককেন্দ্রে পর্যাপ্ত সংখ্যায় জেনারেটর থাকছে।অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া পরীক্ষার্থীর ছবি, সচিত্র পরিচয়পত্র পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। ১৫ মিনিট আগেই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, পেন, হাতঘড়ি, যে কোনও রকমের ব্লুটুথ ডিভাইস নিয়ে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে এই সমস্ত জিনিস পাওয়া গেলে, তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করা হবে।পূর্ব রেল সূত্রে খবর, পরীক্ষার জন্য হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের মধ্যে অতিরিক্ত ৬ জোড়া ট্রেন চালানো হচ্ছে। ৫ জোড়া বাড়তি মেট্রো চলবে। শুধু তাই নয় রবিবার সকাল সাড়ে ৮টা থেকে মেট্রো মিলবে বলে জানা গেছে।

 

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...