Sunday, June 28, 2026

আজ ফের উত্তরে মমতা, রবিবাসরীয় মালদহে জোড়া সভা তৃণমূল সুপ্রিমোর 

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) ভাল ফল করার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস (TMC)। ভোট ঘোষণা করা থেকেই প্রচারের ময়দানে স্বয়ং মুখ্যমন্ত্রী। কখনও উত্তরে প্রচার কখনও দক্ষিণে জনসভা। রবিবার মালদাকে জোড়া সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদহের দু’টি আসনে। আজ সেই মালদহেই দু’টি জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee will be in Maldah today)।

সারা ভারত দিচ্ছে ডাক, বিজেপির নিপাত যাক – স্লোগানে রাজনীতির ময়দানে উত্তাপ বাড়িয়েছেন মমতা। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়া, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে মানুষের সামনে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব। আজ ফের এই ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছেন মমতা। দলীয় সূত্রে খবর একটি সভা মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং মালদহ দক্ষিণের প্রার্থী শাহনওয়াজ় আলি রেইহানের সমর্থনে দ্বিতীয় সভাটি হবে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...