Saturday, March 14, 2026

গোটা দেশে তাপপ্রবাহের মধ্যে ভাসছে কাশ্মীর! ধসে গৃহহীন ১০০ পরিবার

Date:

Share post:

ভারী বৃষ্টি-ভূমিধসে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের রামবান। বিপদের মুখে জম্মু-কাশ্মীরবাসী। রামবান জেলায় ধসে যাচ্ছে বহু বাড়ি। বাড়ির দেওয়ালেও ধরেছে ফাটল। ভূমিধসের জেরে রাস্তাঘাটও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন ১০০ পরিবার। এখনও পর্যন্ত ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাড়িতে ফাটল দেখা দিতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। প্রশাসনের তরফে পাঁচশো-রও বেশি মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ভূমিধসের মাঝেই বৃষ্টিতে জেরবার রামবান। উদ্ধারকাজ শুরু করেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাসিন্দাদের সরানোর পাশাপাশি রাস্তাঘাট এবং বিদ্যুতের খুঁটির মতো পরিষেবাগুলি ঠিক করার কাজ চলছে।

পূর্ব-দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যবাসীরা যখন গরমে পুড়ছে তখন জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে একেবারে ভিন্ন ছবি। জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো মৌসম ভবন। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জম্মু-কাশ্মীর। পাশাপাশি, হিমাচলের তুষারপাতের খবরও মিলেছে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...