Monday, May 25, 2026

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত, সৃজনের প্রচারে সরব বৃন্দা কারাট

Date:

Share post:

মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিএম নেত্রী? বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ করছে। সংস্কৃতির উপর হামলা করছে। বিজেপির বিকল্প কোনওদিন হতে পারে না। এ রাজ্যে বিকল্প একমাত্র বাম ও কংগ্রেস জোট। দমদমে বদলের হাওয়া। মানুষ রুখতে চায়। মানুষ বদল করতে চায়।শনিবার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত সায়রা শাহ হালিমের সমর্থনে মহা মিছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের।মিছিলে আছেন বৃন্দা কারাট, বিমান বসু, ঐশী ঘোষ সহ নেতৃত্ব। অন্যদিকে যাদবপুর থেকে নেতাজি নগর পর্যন্ত মহা মিছিল হয় সৃজনের সমর্থনে। অভিনেত্রী উষসী চক্রবর্তী সৃজনের সমর্থনে মিছিলে পা মেলান।
শহরের এই দুই মিছিলে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কম বয়সীদের বিপুল অংশগ্রহণ মিছিলে বাড়তি মাত্রা যোগ করে। বৃন্দা বলেন, ‘আমার মনে হয় লোকসভায় সৃজনের মতো যুবদের দরকার। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। এটা সংবিধান বাঁচানোর নির্বাচন।অভিনেত্রী ঊষশী চক্রবর্তী জানিয়েছেন, বামেদের প্রার্থীরাও এক একজন তারকা। সেই কারণে আলাদা করে তারকা নিয়ে এসে প্রচারের দরকার নেই। মানুষ সাড়া দিচ্ছে। দমদমে সুজন চক্রবর্তী এবার জিতবেন। সেই আশা এবার করছেন ঊষশী।

এরই পাশাপাশি, রবিবার সকালে দমদমে প্রচারে প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। মানুষ এবার বদলের পক্ষেই মতামত দেবেন। এই দাবি করছেন দমদমে বাম প্রার্থী সুজন চক্রবর্তী। মানুষকে তিনি ভরসা করতে আহ্বান করেছেন। দমদম স্টেশনের সামনে থেকে এদিন সুবিশাল মিছিল বার হয়। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয় ওই মিছিল। কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস কর্মী – সমর্থককেও প্রচারে সামিল হতে দেখা যায়। দীর্ঘ দিন পর দমদম আবার বাম দুর্গে পরিণত হবে। এমনই আশা করছেন বাম কর্মী- সমর্থকরা৷




 

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...