Sunday, April 26, 2026

পালন করেনি প্রতিশ্রুতি, সৌমিত্র খাঁ-কে কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান বিষ্ণুপুরে

Date:

Share post:

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁর মিছিল লক্ষ্য করে কালো পতাকা ও “গো ব্যাক” স্লোগানকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা বিজেপির মিছিল থেকে তৃণমূল কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ।

বাঁকুড়ার পাত্রসায়রের পর এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানো ও গো ব্যক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের গঙ্গাজলঘাটি অঞ্চল কার্যালয়ে। তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ছিঁড়ে ফেলা হয় তৃণমূলের একাধিক ফ্ল্যাগ, ফেস্টুন। ভাঙচুর করা হয় ওই দলীয় কার্যালয়ে থাকা মুখ্যমন্ত্রী সহ একাধিক তৃণমূল নেতার ছবি ও আসবাব। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

 

পরে গঙ্গাজলঘাটি থানার পুলিশ বিজেপি কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরে তৃণমূলের দাবি, সৌমিত্র খাঁ সাংসদ হিসাবে এলাকায় কোনও কাজ করেননি। বিশ্বমানের স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেননি। তাই মানুষ তাঁকে কালো পতাকা দেখিয়ে “গো ব্যাক” স্লোগান দিয়েছে।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

 

Related articles

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...