Friday, February 13, 2026

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান! যোগীরাজ্যে নাবালিকাকে ধর্ষণের পর চরম কাণ্ড যুবকের 

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মাঝেই ফের ধর্ষণের অভিযোগে উত্তাল যোগীরাজ্য (Yogi State)! এবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তবে শুধু ধর্ষণ করেই অভিযুক্ত যুবক ক্ষান্ত হননি বলে অভিযোগ। বিয়ে করতে না পেরে ওই যুবক গরম লোহা দিয়ে নাবালিকার মুখে নিজের নাম লিখে দেয় বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে।

নাবালিকার অভিযোগ, যুবকের পরিবারের সদস্যদের মদতেই এই কাজ হয়েছে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা। পুলিশ সূত্রে খবর, ১৭ বছর বয়সি নাবালিকাকে অপহরণ করে তিন দিন নিজের বাড়িতে রেখে দিয়েছিল অভিযুক্ত যুবক। সেখানেই তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়। এরপর পরিস্থিতি একটু আয়ত্তে আসতেই তিন দিন পর কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে সোজা থানায় গিয়ে যুবকের নামে অভিযোগ দায়ের করেন নাবালিকা। তাঁর অভিযোগ, গত ১৯ এপ্রিল দোকানে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে আচমকাই অভিযুক্ত যুবক তাঁকে তুলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে‌ । তাঁর উপর পাশবিক অত্যাচারের পাশাপাশি লোহা গরম করে অভিযুক্ত নাবালিকার মুখে নাম খোদাই করে দেয় বলে অভিযোগ। নাবালিকা পুলিশকে জানান, সেই সময় তাঁর হাত ও পা চেপে ধরে রেখেছিলেন অভিযুক্ত যুবকের মা এবং বোন। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগেই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ২১ বছরের ওই যুবক। কিন্তু নাবালিকা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাঁধে বিপত্তি। আপাতত অভিযুক্তকে গ্ৰেফতার করে জেল হেফাজতে রেখেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে ভোটের মাঝেই যেখানে দেশের একাধিক প্রান্তে গিয়ে মোদি -সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা বিরোধীদের দিকে মিথ্যা অভিযোগ তুলেছেন সেখানে ডবল ইঞ্জিন যোগীরাজ্যে নারী সুরক্ষা নিয়ে বেশ বড়সড় প্রশ্ন উঠল।

spot_img

Related articles

নথি যাচাইয়ে কমিশনের চাপ! সময় বেঁধে জেলা আধিকারিকদের নতুন নির্দেশ

দেদার বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত ব্যর্থ। দেশের সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে। বাংলার স্বচ্ছ...

বাদ আরও ১ লক্ষ ৪০ হাজার নাম: একদিন আগেই শেষ শুনানি প্রক্রিয়া

রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব শেষ হওয়ার কথা শনিবার। তার একদিন আগেই ভোটার তথ্য যাচাইয়ের অগ্রগতি নিয়ে পরিসংখ্যান প্রকাশ...

বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’-এ শব্দই বদলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক! বঙ্কিম-অবমাননার অভিযোগ তৃণমূলের

দেশের একাধিক রাজ্যে নির্বাচনের আগে হঠাৎই গান রাজনীতি বিজেপির। হঠাৎই মোদির পর নিজেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-প্রেমী প্রমাণের চেষ্টা অমিত...

সমকামই পছন্দ! স্বামী-পুত্র ছেড়ে ‘প্রেমিকের’ হাত ধরলেন বীরভূমের ইন্দ্রানী

তিনি সমকামী। বলিষ্ঠভাবে তা সবার সামনে ঘোষণা করেন। আর সেই কারণে সেই সম্পর্ককেই বেছে নিয়ে শিশুপুত্র-স্বামী ছেড়ে পছন্দের...