Monday, April 6, 2026

‘ওষুধের দাম বাড়ছে কেন?’ বৃদ্ধের একের পর এক প্রশ্নবাণে মেজাজ হারালেন দিলীপ

Date:

Share post:

ইলেক্টোরাল বন্ড মারফত টাকা তোলার জন্য নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে কেন? বর্ধমান দুর্গাপুরের
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সামনে পেয়ে এমনই এক অভিযোগ তুললেন এক প্রবীণ নাগরিক। জবাব দিতে গিয়ে মেজাজ হারালেন দিলীপ।

আজ, সোমবার সকালে বর্ধমান শহরের কালীবাজার এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। তখনই বর্ধমান শহরেরই শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বিষ্টু সরকার তাঁকে দেখতে পেয়ে ক্রমাগত ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। আর ওই বৃদ্ধের এমন প্রশ্ন শুনেই মেজাজ হারান দিলীপ ঘোষ।

বিষ্টু সরকার নামের ওই বৃদ্ধ নাগরিকের দাবি, ইলেকট্ররাল বন্ডের জন্য ওষুধের দাম বাড়ছে। আপনারা ইলেকট্ররাল বন্ড নিচ্ছেন, তাই দাম বাড়ছে ওষুধের। বৃদ্ধের কথায়, “আমার ৩ হাজার টাকার মতো ওষুধ লাগে। পেপারে দেখাচ্ছে আপনারা ইলেকট্রল বন্ড নিচ্ছেন তার জন্য ওষুধের দাম বাড়ছে। আমার তিন হাজার টাকার জায়গায় ৩৭০০ টাকা লাগছে।”

পাল্টা দিলীপ ঘোষ বলেন, “ওরা বলছে আপনি বিশ্বাস করেন। ওরাও নিয়েছে বন্ড, যারা বলছে।” সেই নাগরিকের জবাব, ‘সিপিএমই তো মামলা করল। ওরা তো টাকা নেয় নি।” তখনই কিছুটা মেজাজ হারিয়ে দিলীপ ঘোষ নিজের মতো যুক্তি খাড়া করতে থাকেন। বিজেপি নেতার কথায়, “এর সঙ্গে ওষুধের কি সম্পর্ক? মোদিজি জন-ঔষুধী দোকান দিয়েছে। সেখানে ৯০% ডিসকাউন্ট। সেখান থেকে ওষুধ কিনুন। আপনি খোঁজ রাখুন।”

পাল্টা সেই বৃদ্ধ বলেন, “কোথায় ডিসকাউন্ট? আমরা তো কিনতে যাই। আমাদের তো ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়।” প্রতিনিয়ত দাম বাড়ছে। বচসা এখানেই থেমে থাকেনি। দিলীপ ঘোষ জিজ্ঞাসা করেন, “আপনার বয়স কত? তখন কত দাম ছিল?” প্রবীণ নাগরিকের উত্তর, “১৪ সালে এত দাম ছিল না।” বৃদ্ধের একের পর এক প্রশ্নবানের মুখে পড়ে দিলীপ ঘোষ বলেন, “ফ্রিতে চাল পাচ্ছেন, ডাল পাচ্ছেন, গ্যাস পাচ্ছেন। বিনামূল্যে ৮০ কোটি লোক চাল পাচ্ছে। অনেক দিয়েছেন আপনারা। আমি জানি আপনি কি বলতে চাইছেন। দেখলে বোঝা যায়। বাংলাকে শ্মশান করেছেন আপনারা।”

পরে বিষ্টু সরকার সাংবাদিকদের জানান, “উনি আমাকে বলছেন আমি নাকি সিপিএমের লোক। এটা কেন বলবেন? আমি তো ভোটার হিসেবে ওঁকে প্রশ্ন করতেই পারি! উনি তো উত্তর দিতে বাধ্য।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...