Saturday, May 16, 2026

ডিভোর্স হল অভিনেতা অনির্বাণের? মুখ খুললেন মধুরিমা

Date:

Share post:

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য আর মধুরিমা গোস্বামীর (Anirban Bhattacharya & Madhurima Goswami) ডিভোর্স নিয়ে জোরালো হচ্ছে গুঞ্জন। সত্যিই কি সংসার ভাঙল সেলেব্রেটির দম্পতির? নেটপাড়া উত্তাল। অভিনেতা পরিচালক এই নিয়ে কিছু না বললেও মুখ খুললেন মাইম অভিনেত্রী মধুরিমা। তিনি বলছেন, “এটা যে কেন রটেছে বলতে পারব না। খালি এটুকু বলতে পারি বিষয়টা সত্যি নয়।”

বিয়ের পর থেকেই অনির্বাণের সঙ্গে মধুরিমার কেমিস্ট্রি নিয়ে নেটপাড়ায় নানা আলোচনা। রিসেপশনে অন্যরকম ভাবে সিঁদুর পরে ট্রোলড হতে হয়েছিল মঞ্চের অভিনেত্রীকে। তবে অভিনেতা পরিচালক এই বিষয়টিকে পাত্তা দেননি। সুখেই ছিল সংসার। দেব-আবিরের মতোই তুখোড় মহিলা ফ্যান ফলোয়িং অনির্বাণের। সেই কথা বেশ ভালভাবেই জানেন তাঁর স্ত্রী। তাই ডিভোর্সের ‘গুজব’ নিয়ে এতটুকু বিচলিত না হয়ে মধুরিমার অকপট উত্তর, বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন। কিন্তু সেটা হচ্ছে না। বিয়ের এত বছর পরও স্বামীকে দাদা বলে সম্বোধন করেন। ইন্ডাস্ট্রি বলছে প্রসেনজিৎ- অর্পিতা, সৌরভ – ডোনার পর আরও এক পাওয়ার কাপল একে অপরকে এভাবে সম্বোধন করেন। অনির্বাণের সঙ্গে সুখে-শান্তিতে সংসার করছেন মধুরিমা। তাঁদের বিবাহবিচ্ছেদ একেবারেই হচ্ছে না। অর্থাৎ জুটিতে দুটিতে চুটিয়ে প্রেম আর সংসার করছেন অনির্বাণ- মধুরিমা।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...