Saturday, May 9, 2026

কনসার্টে প্রিয় অভিনেত্রীকে চিনতে পারলেন না অরিজিৎ!

Date:

Share post:

গায়ক অরিজিতের (Arijit Sing)গলায় মুগ্ধ বিশ্ব। তাই দেশের বাইরেও তুমুল জনপ্রিয় এই বলিউড শিল্পী। কিন্তু দুবাইয়ে কনসার্টে গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা আশা করেননি গায়ক। মঞ্চ মাতাচ্ছেন অরিজিৎ সিং (Arijit Sing),আর দর্শক আসনে বসে আছেন সেলেব্রেটিরা- এটা যেন খুব চেনা ছবি। আর গায়ক নিজেও সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গান গাওয়ার মাঝেই। কিন্তু পাকিস্তানি অভিনেত্রীকে চিনতে পারলেন না ‘গেরুয়া’ গায়ক! আসলে বিদেশে অরিজিতের গান শুনতে যান পাক ‘ রইস’ অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan)। সামনেই বসেছিলেন তিনি। কিন্তু একঝলকে গায়ক তাঁকে চিনতেই পারলেন না। পরে বুঝতে পেরে দর্শকের সঙ্গে মাহিরার পরিচয় করিয়ে দেন তিনি নিজেই। তবে গোটা বিষয়টা সমাজমাধ্যমের নজরে আসতেই বেশ শোরগোল পড়ে গেছে।

অরিজিতের মতো নম্র- ভদ্র একেবারে সাদামাটা জীবনযাত্রা খুব কম সেলিব্রেটির রয়েছে। কণ্ঠের জাদুর পাশাপাশি স্বভাবের জন্যও তিনি বেশ বিখ্যাত। শোয়ের মাঝে গান থামিয়ে অরিজিৎ বলেন “আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। ‘জ়ালিমা’ গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন। কিন্তু, প্রথমে আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।” এই ঘটনা ছড়িয়ে পড়তেই সকলেই বলছেন এটাই শিল্পীর আসল বৈশিষ্ট্য। অরিজিৎ প্রশংসায় পঞ্চমুখ মাহিরা। তাঁর কথায়, ‘একরাশ মুগ্ধতা নিয়ে ফিরলাম । ঈশ্বরের হাত রয়েছে ওঁর উপর। এত বড় শিল্পী হয়েও এতটাই নিরহঙ্কার! এভাবেই থেকো।’

 

Related articles

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...