Saturday, May 16, 2026

“চাকরি খেয়ে নিচ্ছেন”! TET-শুনানিতে বিকাশরঞ্জনকে ঘিরে হাই কোর্টে বিক্ষোভ চাকরিপ্রাপকদের একাংশের

Date:

Share post:

হাই কোর্টের রায়ে SSC-র ২০১৬-র প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার মানুষ চাকরিহারা। মঙ্গলবার, প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতেও ২০১৪-র প্যানেল বাতিলের দাবি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikas Ranjan Bhattacharya)। এরপরেই চাকরিপ্রাপকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। “চাকরি খেয়ে নিচ্ছেন“- বিকাশকে ঘিরে কটাক্ষ করেন চাকরিপ্রাপকদের একাংশ। এই মামলা সংক্রান্ত বিষয়ে এদিন প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানানো হয়। সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি আট সপ্তাহ পরে। তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

২০১৪ সালের TET পরীক্ষার প্যানেলের উপর ভিত্তি করেন ২০১৬, ২০২০, ২০২২ এবং ২০২৪ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। সেই নিয়োগ সংক্রান্ত মামলায় CBI রিপোর্টে একাধিক অভিযোগ রয়েছে বলে আদালত সূত্রে খবর। নিয়োগ সংক্রান্ত তথ্য বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে দিয়েছে সিবিআই। সেই মামলায় এদিন তাদের বক্তব্য জানানোর কথা ছিল প্রাথমিক শিক্ষা সংসদের। কিন্তু আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানানো হয়। হাইকোর্টে সেই অনুমতি দেয় সবাইকে মামলায় যুক্ত হওয়ার।

এদিন শুনানিতে মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ (Bikas Ranjan Bhattacharya) প্যানেল বাতিলের দাবি জানান বলে অভিযোগ। তাতে প্রায় ৭০ হাজার চাকরি হারাবেন বলে আশঙ্কা। শুনানি শেষে এজলাস থেকে বেরিয়ে আসতেই বিকাশকে ঘিরে ধরেন শিক্ষকদের একাংশ। বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে। তিনি চাকরি খেয়ে নিচ্ছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের এটাও বলতে শোনা যায়, যে চাকরি দিতে পারেন না, চাকরি কেড়ে নিতে চাইছেন। বিক্ষোভের মুখে পড়ে কোনও মতে পালিয়ে বাঁচেন বিকাশকে। ওই জায়গায় ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।




Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...