Friday, May 15, 2026

‘ঠিক মতন আমরা ব্যাট করতে পারিনি, তাই হার’, কলকাতার কাছে হেরে বললেন পন্থ

Date:

Share post:

গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হারে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআরের বিরুদ্ধে ১৫৩ রান করে দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। কোথায় ভুল? ম্যাচ শেষে জানালেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। পন্থের মতে ব্যাটিং-এর কারণেই হারের মুখ দেখে দিল্লি।

ম্যাচ শেষে পন্থ বলেন,” প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত খারাপ ছিল না। কিন্তু আমরা ব্যাট করতে পারিনি ঠিক করে। তাই এই অবস্থা। ১৫০ রান করে এই মাঠে জেতা কঠিন। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। সব দিন তো জেতা সম্ভব নয়। গত পাঁচটি ম্যাচের চারটিতে আমরা জিতেছি। কিন্তু টি-২০তে এমন এক একটা ম্যাচ হয়। আমার মনে হয় প্রথমে ব্যাট করে অন্তত ১৮০ বা ২১০ রান করতে হত। বোলারদের হাতে লড়াই করার মতো রান তুলে দিতে পারিনি আমরা।“

চলতি আইপিএল-এ ১১টি ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পন্থের দল। পাঁচটি ম্যাচ জিতেছে তারা।

আরও পড়ুন- দিল্লীর বিরুদ্ধে জয় পেয়ে কী বললেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়র ?

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...