Sunday, May 17, 2026

লাভলির স্বামীকে সরানো হলে বিজেপি প্রার্থীর ক্ষেত্রে দ্বিচারিতা কেন? সরব তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়কে। কিন্তু পদে বহাল রয়েছেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা। মঙ্গলবার, মালদহের সভা থেকে নির্বাচন কমিশনের দ্বিচারিতা নিয়ে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা নির্বাচনের মুখেই কলকাতা পুলিশ ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কারণ, তাঁর স্ত্রী লাভলি তৃণমূল নেতার। এর আগে ২০২১-এ যখন লাভলি প্রার্থী হন, তখনও সৌম্যকে পদ থেকে সরানো হয়। এই বিষয় নিয়ে আগেই সরব হন মমতা (Mamata Banerjee)। এদিন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রশ্ন, ”মালদহের বিজেপি প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে তাঁকে সরানো হয় না। আর আমাদের বিধায়ক লাভলির স্বামী এসপি বলে তাঁকে সরানো হল। কেন এই দ্বিচারিতা?” তীব্র নিশানা করে মমতা বলেন, ”তিনি যে তাঁর বউয়ের হয়ে খেলবেন না, তার কোনও গ্যারেন্টি আছে!”






Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...