Saturday, June 6, 2026

ভোটের সময় হাতির হানা থেকে ভোটারদের রক্ষা করতে তৎপর নির্বাচন কমিশন

Date:

Share post:

জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে সাধারণ ভোটারদের রক্ষা করতে নির্বাচন কমিশন ও রাজ্য বন দফতর বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এধরণের প্রতিটি বুথে সশস্ত্র বনকর্মীদের মোতায়েন করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে হাতির আনাগোনার ওপর কড়া নজরদারি চালানো হবে।

নির্ধারিত সীমার মধ্যে কোনও বুনো হাতি বা হাতির পাল চলে এলে তাদের সরিয়ে দেওয়া হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশন হাতির গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দিয়েছে। এলিফ্যান্ট টাস্ক ফোর্সকেও যেকোনও রমকমের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের ষষ্ঠ দফায় আগামী ২৫ মে জঙ্গল মহলের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাঁচ আসনে ভোট নেওয়া হবে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...