Thursday, May 14, 2026

দিল্লির একাধিক স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! চলছে জোর তল্লাশি

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক! বুধবার সকালে রাজধানী শহরের কমপক্ষে ১০০ স্কুলে হুমকি ইমেল (Threat Mail) পাঠানো হয় বলে অভিযোগ। আর তারপরই ওই তিন স্কুলে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও মেল নজরে আসতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় স্কুল চত্বর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং দমকল বাহিনী। পৌঁছে যায় পুরো দিল্লি পুলিশও। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, এদিনের পাঠানো ইমেলে লেখা, কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুলগুলি (School)। আর সেই খবর পেতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল। বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় পড়ুয়াদেরও।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে দিল্লির কমপক্ষে ১০০ স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ভোর ৬ টায় প্রথম মেল আসে ডিপিএস দ্বারকায়। এরপর চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, নয়ডা দিল্লি পাবলিক স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, পুষ্প বিহারের অ্যামিটি স্কুল, ডিএভি স্কুলে উড়ো ইমেল আসে। রীতিমতো হুমকির সুরে বলা হয়, স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে। তবে এদিন মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেল আসার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। হুমকি পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন তিন স্কুলের কর্তৃপক্ষই। এদিকে বোমা খুঁজে বার করতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে আর কে পুরমের দিল্লি পুলিশ স্কুলেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল। তারপর ভোটের আবহে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...