Saturday, March 14, 2026

ঘাটালে তৃণমূল প্রার্থী সুপারস্টার দেব, জানেন কি অভিনেতা কত সম্পত্তির মালিক?

Date:

Share post:

মুম্বই থেকে কলকাতায় এসে বাংলা সিনেমার (Bengali Entertainment Industry) হিরো হওয়ার স্বপ্ন পূরণ করেছেন দীপক অধিকারী ওরফে দেব (Dev) । একের পর এক কমার্শিয়াল সিনেমা করে নিজের সঙ্গে জুড়ে নিয়েছেন ‘সুপারস্টার’ তকমা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযোজক হিসেবে নিজের ছবি করার স্টাইল বদলেছেন। এখন তিনি বাংলা সিনেমার অন্যতম বড় স্তম্ভ। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও (Political Career) ইনিংস শুরু করেছেন। দেখতে দেখতে কেটে গেছে ১০ বছর। একদিকে সিনেমা অন্যদিকে রাজনীতি’ সবমিলিয়ে কত সম্পত্তির মালিক টলিউডের ‘প্রধান’ (Pradhan ) অভিনেতা?

ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অভিনেতা দেব। দিনরাত প্রচার করছেন আর তার মাঝেই তারকা প্রার্থীর হাতের ঘড়ি থেকে পায়ের জুতো সবেতেই নজর পড়ছে মিডিয়ার। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন দেব (Dev)। ঘাটালের দুবারের জয়ী সংসদ এবং টলিউড অভিনেতা গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০। ২০২১-২২ সালের অর্থবর্ষ অনুযায়ী যা প্রায় দ্বিগুণ। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ২৬ হাজার ৭৫৮ টাকা। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সব মিলিয়ে তার পরিমাণ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা বিনিয়োগ করেছেন। দেবের একটি গাড়ি রয়েছে যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা। তবে এই সবকিছুকে ছাপিয়ে গেছে ‘ প্রজাপতি ‘ নায়কের হাতঘড়ির হিসাব। তৃণমূলের তারকা প্রার্থীর কাছে নাকি ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি রয়েছে! চোখ কপালে উঠে গেল তো? এখানেই শেষ নয়, আরও আছে। নায়কের দক্ষিণ কলকাতায় ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা একাধিক ফ্ল্যাট এবং প্রায় ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণের বোঝা বুঝিয়ে দিচ্ছে এবারে লোকসভা নির্বাচনে অন্যতম ধনী প্রার্থী অভিনেতা দেব (Dev)।

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...