Friday, April 3, 2026

‘মৃত্যুমুখ থেকে ফিরলেন’ দেব! ধোঁয়ায় ভরল হেলিকপ্টার

Date:

Share post:

মালদহের রোড শো শেষে মুর্শিদাবাদের পথে রওনা দেওয়ার পরই দেবের হেলিকপ্টার ভরে গেল ধোঁয়ায়। জরুরি অবতরণ করেন পাইলট। তবে কোনও ক্ষতি হয়নি বলেই দাবি দেবের। যদিও বিশ্বস্ত মাধ্যমে তিনি বলেছেন মৃত্যুমুখ থেকে ফিরেছেন বলেই। জরুরি অবতরণের পরে সবাইকে নামিয়ে হেলিকপ্টার পরীক্ষা শুরু করা হয়।

শুক্রবার মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করতে যান তৃণমূলের তারকা প্রচারক দেব। রোড শো সেরে রতুয়া থেকে তিনি রওনা দেন মুর্শিদাবাদের উদ্দেশে। এরপর সেখানে প্রচার করার কথা ছিল তাঁর। মালদহ থেকে তাঁর হেলিকপ্টার আকাশে ওড়ার পরই বিপত্তি দেখা দেয়। গোটা হেলিকপ্টার ধোঁয়ায় ভরে যায়। দ্রুত মালদহের এয়ারপোর্টের দিকে ফিরে আসতে থাকেন বিমানচালক। এমনকি বিপর্যয়ের পরেও সফল অতরণ সম্ভব হয়।

সম্পূর্ণ অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে অবতরণ করেন দেব। তবে গোটা ঘটনা কতটা আতঙ্কের, তাও জানান দেব। হেলিকপ্টারের কোনও অংশে আগুন লেগে থাকতে পারে বলে জানান তিনি। সম্পূর্ণ অক্ষত থাকলেও তিনি জানান, “মৃত্যুমুখ থেকে ফিরলাম।” এমনকি বাবা-মায়ের আশীর্বাদ ও বাংলার মানুষের ভালোবাসায় কোনও বিপদ হয়নি বলেই জানান তিনি।

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...