Thursday, May 14, 2026

কেজরিওয়ালকে জামিন? ইডি-র উত্তরে ‘ভাবনা চিন্তা’ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মামলায় ‘ভাবনা চিন্তা করা’র পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। শুক্রবার জামিন মামলার শুনানিতে ইডি-র ব্যাখ্যা তলব সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চের। লোসকভা নির্বাচনের প্রাক্কালে গ্রেফতারি নিয়ে ইডি-র উপযুক্ত ব্যাখ্যা নিয়ে আগামী মঙ্গলবার উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

লোকসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ। সেই মামলায় প্রথমেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছিল সর্বোচ্চ আদালতের পক্ষে। সেই শুনানিতে আদালতের পর্যবেক্ষণ যদি শুনানিতে দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় তাহলে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অন্তর্বর্তী জামিন দেওয়া হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আগামী মঙ্গলবারের শুনানিতে ইডি-কে জামিন হওয়ার বিষয়েও প্রস্তুত থাকার কথা পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট। আবার জামিন হওয়ার বিষয়ে কোনওরকম আশা রাখার বিষয়েও সতর্ক করে রাখেন বিচারপতি।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...