Saturday, May 16, 2026

অমিত শাহ-র মঞ্চে শিশুরা! কমিশনে অভিযোগ দায়ের

Date:

Share post:

১৩ মে নির্বাচনে আগে বিপাকে তেলেঙ্গানা (Telengana) বিজেপি। এবার নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ দায়ের হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে। নির্বাচনের প্রচার মঞ্চে শিশুদের তুলে বিতর্কে জড়ান অমিত শাহ। কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ দায়ের করা হয়।

তেলেঙ্গানায় হায়দ্রাবাদের বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থী কোম্পেল্লা মাধবী লতার (Kompella Madhavi Lata) সমর্থনে প্রচার করতে যান অমিত শাহ। ১ মে নির্বাচনী জনসভায় মঞ্চে অমিত শাহর সামনে একাধিক শিশুকে দেখা যায়। তার মধ্যে একটি শিশুর হাতে বিজেপির দলীয় প্রতীকও দেখা যায়। এই ভিডিও সামনে আসার পর সরব তেলেঙ্গানা কংগ্রেস। তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সহ সভাপতি (TPPC) জি নিরঞ্জন নির্বাচনে কমিশনে ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশিকা জারি করেছে যে কেউ শিশুদের কোনও পরিষেবা ব্যবহার করতে পারবে না এবং নির্বাচন সংক্রান্ত কোনও প্রচার বা কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা যাবে না। এই নির্দেশিকাকে নজরে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তেলেঙ্গানা বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডি, হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবী লতা ও আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে কমিশন তেলেঙ্গানা পুলিশকে তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...