Friday, May 8, 2026

পাঠানকে লক্ষ্মীর ভান্ডারের সঞ্চয় তুলে দিলেন মহিলারা! চোখে জল আবেগতাড়িত তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে বাংলার মা-বোনদের জন্য “লক্ষ্মীর ভান্ডার” প্রকল্প চালু করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ। আজ প্রায় তিনবছর ধরে সেই প্রকল্প থেকে প্রতিমাসে অনুদান পেয়ে আসছেন রাজ্যের কয়েক লক্ষ মহিলা। রাজ্য সরকারের তরফে পাওয়া সেই মাসিক অনুদান জমিয়ে অনেকেই হয়তো সংসারের কোনও কাজের জন্য ভবিষ্যত পরিকল্পনা করে রেখেছেন।

কিন্তু বহরমপুরে দেখা গেল অন্য এক ছবি। লক্ষ্মীর ভান্ডার থেকে সঞ্চয়ের টাকা তাঁদের প্রিয় প্রার্থীর হাতে তুলে দিলেন অন্তত ৫০ জন মহিলা। ভোটের খরচে এই টাকা যদি কোনও কাজে লাগে ইউসুফের, সেই ভাবনা থেকেই নিজেদের সঞ্চয় তুলে দিলেন তৃণমূলের তারকা প্রার্থীর হাতে। স্নেহের দান হাতে নিয়ে আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। আর মঞ্চে দাঁড়িয়ে কান্নাভেজা গলায় মাইক হাতে ইউসুফ বললেন, ‘‘জানি না, তোমাদের এই ঋণ শোধ করব কী ভাবে!’’

আজ, শনিবার মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের রাজধর পাড়া সবুজ সংঘের মাঠে প্রচারসভা ছিল বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠনের। সেখানেই ওই এলাকার ছাপোষা মহিলারা লক্ষ্মীর ভান্ডার থেকে পাওয়া টাকা খামে ভরে তুলে দেন পাঠানের হাতে। তাঁদের হাত থেকে খাম নিতে গিয়ে চোখে জল আর ধরে রাখতে পারেননি তৃণমূল প্রার্থী। আবেগতাড়িত হয়ে পাঠান বললেন, “উনহোনে জো পিয়ার দিখাইয়া… ইতনা… উনকা এহেসান ম্যায় ক্যায়সে চুকা পাউঙ্গা”! বহোত মুশকিল কাম কিয়া উনহোনে মেরে লিয়ে’’!

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...