Thursday, May 14, 2026

আজই ICSE, ISC-র ফল প্রকাশ, কীভাবে দেখা যাবে রেজাল্ট?

Date:

Share post:

সোমবার আইসিএসই (ICSE) (দশম) ও আইএসসি(ISC)-র (দ্বাদশ) ফল প্রকাশিত হবে। এদিন বেলা ১১টায় প্রকাশিত হবে পরীক্ষার ফল (Exam Result)। সিআইএসসিই-র ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, নয়া দিল্লির পুষ্প বিহারে বোর্ডের অফিস থেকেই সাংবাদিক বৈঠক করে এদিনের ফল প্রকাশ করা হবে। এরপর ছাত্র-ছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে।

পরীক্ষার্থীরা সরাসরি এই ওয়েবসাইটগুলি থেকে আইসিএসই, আইএসসি-র রেজাল্ট দেখতে পাবেন। এই ওয়েবসাইটগুলি হল- cisce.org, results.cisce.org।এছাড়া ৯২৪৮০৮২৮৮৩ নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা।
আইসিএসই পরীক্ষায় পাশ করতে ন্যূনতম ৩৩ নম্বর পেতে হবে। অন্যদিকে আইএসসি পরীক্ষায় পাশের জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

তবে চলতি বছর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আইসিএসই ও আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা। কোনও পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পেতেন, তবে এই পরীক্ষা দিতেন। এবার থেকে একই বছরের মধ্যে নিজের নম্বর বা গ্রেড বাড়ানোর জন্য পরীক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দিতে পারবেন। তবে সর্বাধিক দুটি বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে। আগামী জুলাই মাসে এই পরীক্ষা হবে।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...