Saturday, March 14, 2026

পুঞ্চের হামলা ‘লোক দেখানো’, নির্বাচনের আগে বিতর্ক বাড়ালো কংগ্রেস

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে দেশাত্মবোধের জিগির তুলে ভোটে জেতার চেষ্টা নিয়ে বিজেপি বারবার সমালোচিত হয়েছে। কখনও কার্গিল কখনও পুলওয়ামা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ দীর্ঘদিনের। চলতি লোকসভা নির্বাচনের (Loksabha Election) মধ্যেই শনিবার পুঞ্চে (Poonch) ভারতীয় বায়ুসেনার জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটে যেখানে একজনের মৃত্যু হয়। এরপরই এই ঘটনাকে বিজেপির ভোট রাজনীতি বলে উল্লেখ করে বিতর্ক তৈরি করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi)। যদিও বিরোধীদের তরফ থেকে এই ঘটনায় বিজেপির প্রশাসনিক ব্যর্থতার দাবি করা হয়েছে।

জলন্ধরে নির্বাচনী জনসভা থেকে চান্নি দাবি করেন, “এগুলো সবই লোক দেখানো (stunt), সন্ত্রাসবাদী হামলা নয়। এর পিছনে কোনও সত্যতা নেই। বিজেপি মানুষের জীবন নিয়ে খেলা করছে।” তিনি এখানেই থেমে থাকেননি। লোকসভা নির্বাচনের মধ্যে এই হামলার ঘটনা নিয়ে অন্য প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, “এই হামলাগুলো বাস্তবে হচ্ছে না, এগুলো বিজেপিকে রাজনৈতিক ফায়দা দেওয়া দেওয়ার জন্য তৈরি। যখনই নির্বাচন হয় এই ধরনের লোক দেখানো ঘটনা ঘটানো হয় যেমন আগেও হয়েছে।”

তবে শনিবারের ঘটনায় বিজেপির প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ (Jairam Ramesh) দাবি করেছিলেন পুঞ্চ এলাকা ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত শান্ত ছিল। কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটেনি। সেখানেই তিনি প্রশ্ন তোলেন বিজেপির সময়ে বারবার কেন অশান্ত হচ্ছে কাশ্মীর। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কাশ্মীরে অন্তত ২৫ জন ভারতীয় জওয়ানের প্রাণহানি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...