Wednesday, May 13, 2026

ভোটের মুখে নরেন্দ্রপুরে কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার আ.গ্নেয়াস্ত্র, বো.মা তৈরির মশলা

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র-সহ গ্রেফতার দুই। ধৃতরা হল বিজয় হালদার ওরফে ভুতম এবং হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান সাটার,২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, বারুদ ৫ কেজি।

পুলিশ সূত্রে খবর, হিরন্ময়ের বাড়ি থেকে এগুলি উদ্ধার হয়েছে। অন্যদিকে, বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত পুলিশের খাতায়। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বারুইপুর জেলা পুলিশে জানাচ্ছে, ধৃতরা অস্ত্র চোরাচালান কারবারের সাথেও যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের মুখে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- সন্তানকে মেরে ফেলতে কুমিরের মুখে ফেললেন মা! উদ্ধার আধ খাওয়া দেহ

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...