Friday, May 8, 2026

বিজেডি জমানা শেষ! মোদির তোপের পরই ‘দিবাস্বপ্ন’ চ্যালেঞ্জ নবীনের

Date:

Share post:

ওড়িশায় বিজেডির (BJD) সঙ্গে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে আসন রফা হয়নি বিজেপির। তারপরে কার্যত ওড়িশায় (Odisha) দুই নির্বাচনে প্রার্থী খুঁজতে হাবুডুবু খেতে হয়েছে বিজেপিকে। এরপরই নির্বাচনী প্রচারে ওড়িশা ঢুকে নবীন পট্টনায়েককে (Naveen Patnaik) হুঁশিয়ারি দেওয়া শুরু নরেন্দ্র মোদির। এমনকি ওড়িশা থেকে বিজেডি শাসনের অবসানের দাবিও করেন তিনি। যদিও পাল্টা নবীন পট্টনায়েকের দাবি দিবাস্বপ্ন দেখছেন মোদি।

এনডিএ (NDA) জোটের একাধিক সঙ্গী যারা ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ছেড়েছে অনেক দল, তেমনই পদ্ম থেকে আলাদা হয়েছে শঙ্খ। আসন রফা নিয়ে বিজেপির দাবি ঘিরে অসন্তোষে এবার দুই নির্বাচনের কোথাও জোট হয়নি বিজেডি ও বিজেপির। ২০০৯ সাল থেকে একক সংখ্যা গরিষ্ঠতায় ওড়িশায় সরকার প্রতিষ্ঠা করে আসা বিজেডিকেই এবার চ্যালেঞ্জ নরেন্দ্র মোদির।

অন্যান্য রাজ্যের নামে যেভাবে কুৎসা করেন নরেন্দ্র মোদি সেভাবেই ব্রহ্মপুরের (Berhampur) জনসভা থেকে নবীন পট্টনায়েক প্রশাসনের নামে কুৎসা করতে বাকি রাখেননি। তিনি দাবি করেন, কেন্দ্রের দেওয়া বিভিন্ন প্রকল্পের টাকা বিজেডি সরকার খরচ করতে পারেননি। অথচ ওড়িশায় বিজেডি নেতারা বড় বড় বাংলোতে থাকেন। তিনি দাবি করেন, “বিজেডি সরকারের এক্সপায়ারি ডেট (expiry date) ৪ জুন। ওড়িশার আকাশে নতুন আশার সূর্য আনবে বিজেপি।”

তবে মোদির সমালোচনায় দমে যাওয়ার পাত্র নন নবীন পট্টনায়েক। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরেও বিজেপির সঙ্গে আসন রফার বৈঠকে একচুল জমি ছাড়েনি বিজেডি। সোমবার মোদির বাউন্সারও সটান মাঠের বাইরে পাঠালেন নবীন নিজে। তিনি পাল্টা দাবি করেন, “অনেকদিন ধরে বিজেপি-রা দিবাস্বপ্ন দেখছেন।”

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...