Sunday, May 3, 2026

বাড়ি প্রকল্পে বরাদ্দ টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কড়া পদক্ষেপ, পুরসভাগুলিকে সতর্কবার্তা পাঠাল রাজ্য

Date:

Share post:

শহরাঞ্চলে সকলের জন্য বাড়ি প্রকল্পে বরাদ্দ হওয়া টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে রাজ্যে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। রাজ্যের পুরসভাগুলোকে মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের খরচের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতর সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছে, অর্থ বরাদ্দের ১৫ দিনের মধ্যে কোনও পুরসভা টাকার ৫০ শতাংশ খরচ করতে না পারলে বকেয়া টাকা আর পাবে না। যে সব পুরসভার কাজের হার বেশি, তাদের ওই টাকা দেওয়া হবে। মাসে অন্তত ৫০ শতাংশ টাকা খরচ করার হিসাব দিতে না পারলে নতুন বরাদ্দ পাবে না পুরসভা। ৫০ লক্ষের বেশি টাকা খরচের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া থাকলে পুরসভার বরাদ্দ বন্ধ করা হবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন- তমলুকে শিক্ষকদের অনশন ভাঙিয়ে প্রার্থী দেবাংশুর সমর্থনে পথে শিক্ষামন্ত্রী

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...