Friday, June 5, 2026

লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বে আজ শাহ, শিবরাজ, মনসুখদের ভাগ্য পরীক্ষা

Date:

Share post:

অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ (Third Phase of Loksabha Election)। বাংলার চার লোকসভা আসন সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ৯৩টি আসনে। যেখানে রয়েছেন অমিত শাহ (Amit Shah), ডিম্পল, শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan), জ্যোতিরাদিত্য শিন্ডে, দিগ্বিজয়ের মতো হেভিওয়েট প্রার্থীরা। এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা ১৩৫১। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।

দেশের শাসনভার দখলের লক্ষ্যে তৃতীয় দফার ভোটে মোদি ক্যাবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের ভাগ্য পরীক্ষা হচ্ছে আজ। যে তালিকায় রয়েছেন অমিত শাহ (Amit Shah)। গুজরাটের গান্ধীনগর থেকে লড়াই করছেন তিনি। পোরবন্দর থেকে মনসুখ মান্ডব্য (Mansukh Mandavya) এবং পুরুষোত্তম রূপালা রাজকোট থেকে ভোটে দাঁড়িয়েছেন। মোদি মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডে মধ্যপ্রদেশের গুণা এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি কর্নাটকের ধারওয়াড় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে গুজরাটের ২৫, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ৯, ছত্তিশগড়ের ৭, বিহারের ৫, অসমের ৪, গোয়ার ২, পশ্চিমবঙ্গের ৪, দাদরা ও নগর হাভেলীর ১টি এবং দমন ও দিউয়ের ১টি লোকসভা কেন্দ্র রয়েছে।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী ডিম্পল তাঁর প্রয়াত শ্বশুর মুলায়মের আসন মৈনপুরী থেকে প্রার্থী হয়েছেন।বারামতীতে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের কন্যা প্রার্থী। তাঁর লড়াই খুড়তুতো দাদা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রার সঙ্গে। মধ্যপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে এবং দিগ্বিজয় সিং রাজগড় কেন্দ্র থেকে লড়াই করছেন।

 

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...