Monday, March 16, 2026

‘রাম রাজ্য’ না ‘ভোট জেহাদ’: এবার খোলাখুলি দুই ধর্মের লড়াই মোদির প্রচারে

Date:

Share post:

বারবার ধর্মকে হাতিয়ার করেই নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে এসেছে বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে (Loksabha Election) একাধিকবার বিজেপি নেতা, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও উঠেছে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ। এবার প্রধানমন্ত্রী স্পষ্ট করেই ঘোষণা করে দিলেন রাম রাজ্যের (Ram Rajya) সঙ্গে জেহাদের মধ্যে নির্বাচনই প্রতিষ্ঠিত হবে ২০২৪ লোকসভা নির্বাচনে। গোবলয়ে নির্বাচনী প্রচারে যে ধর্মীয় উস্কানিই বিজেপির ভোটব্যাঙ্ক ভরাতে পারবে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খড়গোনের নির্বাচনী প্রচার সভা থেকে মোদি নিজেই তা স্পষ্ট করে দিলেন।

মধ্যপ্রদেশে তিন দফার নির্বাচন প্রক্রিয়া মঙ্গলবার শেষ হয়েছে। আর মাত্র এক দফার নির্বাচন বাকী মধ্যপ্রদেশে। লোকসভা নির্বাচনের আগে যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভার সেমিফাইনাল বলে গণ্য করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল মধ্যপ্রদেশ। সেখানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি। সেখানেই তৃতীয় দফা নির্বাচনের দিন সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সভা থেকে মোদি নিশানায় রাখেন পাকিস্তানকে। কংগ্রেসকে নিশানা করতে পাকিস্তানের সাহায্য নেওয়া ছাড়া বিকল্প খুঁজে পাননি মোদি। নির্বাচনের আগে দেশাত্মবোধের জিগির তোলা মোদির নিশানায় চীন নয়, পাকিস্তানেরই বিরোধিতা শোনা যায়।

রাজনৈতিকভাবে ২০২৪ লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ, প্রথম থেকেই দাবি করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির একনায়কতন্ত্রকে প্রতিরোধ করার প্রক্রিয়ায় এবার মোদির মুখেও ঐতিহাসিক নির্বাচনের বুলি। মধ্যপ্রদেশের জনসভা থেকে মোদি বলেন, “আজ ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের এটা নির্বাচন করতে হবে যে, ভারতে ভোট জেহাদ (Vote Jihad) চলবে, না রাম রাজ্য চলবে।”

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...