Thursday, May 14, 2026

শেয়ারে বড়সড় ধস! একদিনেই ৮০০ কোটি টাকা খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী

Date:

Share post:

টাটা গ্রুপের সংস্থা টাইটানের (Titan) শেয়ারে বড়সড় ধস! আর তার জেরেই একদিনে এক বা দুই নয়, একদিনেই ৮০০ কোটি টাকা খোয়ালেন প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)। সূত্রের খবর, শেয়ার বাজারে (Share Market) সবচেয়ে বিনিয়োগ নাকি এই সংস্থাতেই করেছিলেন রাকেশ। তবে গত শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত টাইটানে রেখার ১৬ হাজার ৭৯২ কোটি টাকার শেয়ার ছিল। কিন্তু সোমবার বাজার খুলতেই আচমকা একধাক্কায় সংস্থার শেয়ার ৭ শতাংশ পড়ে যায়। আর তার জেরেই ৮০০ কোটিরও বেশি টাকা খোয়ালেন রাকেশ পত্নী।

তবে পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে আগামিদিনে টাইটান ফের বড়সড় ধসের মুখে পড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। মূলত সোনার দামে বড়সড় হেরফের হওয়ার কারণেই এই পতন বলে মনে করা হচ্ছে। তবে রেখার আশা খুব শীঘ্রই ব্র্যান্ডের সুনামকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবে টাইটান। জানা গিয়েছে, সোমবারই টাইটানের শেয়ার পৌঁছে যায় ৩,৩৫২.২৫ টাকায়। আর বাজার বন্ধের সময় তা কমে দাঁড়ায় ৩,২৮১.৬৫ টাকায়। এর ফলে সংস্থার বাজারমূল্য ৩ লক্ষ কোটি টাকা থেকে নেমে ২ লক্ষ ৯১ হাজার ৩৪০.৩৫ টাকায় এসে থমকে যায়। যার ফলে রাতারাতি বাজার থেকে হাওয়া হয়ে যায় ২২ হাজার কোটি টাকা। আর তার জেরেই এবার মুখ থুবড়ে পড়ল টাইটান।

 

এদিকে গত অর্থবর্ষ শেষে টাইটানের মোট রোজগার ছিল ১১ হাজার ৪৭২ কোটি টাকা। গত অর্থবর্ষের শেষে তা ছিল ৯ হাজার ৪১৯ কোটি টাকা।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...