Saturday, June 6, 2026

স্থায়ী স্বস্তি চাই, সুপ্রিম রায়ের পরেই অনশন ভেঙে বার্তা চাকরিহারাদের

Date:

Share post:

হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে ২৬ হাজার চাকরিহারাদের। এমনকী এই পুরো সময়টা তারা শিক্ষকতা করতে পারবেন। এই নির্দেশের পরেই খুশির হাওয়া ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীদের মধ্যে।

এদিন শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশের পর ৬ দিনের অনশন ভাঙলেন তাঁরা। তবে অনশন ভাঙলেও তাঁদের স্পষ্ট দাবি, টাকা দিয়ে যারা চাকরির ব্যবস্থা করেছিল, তাদের শাস্তি দিতে হবে। ফলের রস খেয়ে অনশন ভেঙে পর চাকরিহারা শিক্ষক দেবাশিস মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের রায় একটু হলেও স্বস্তি পেয়েছি আমরা। কারণ ১৬ জুলাই পর্যন্ত সময় পাওয়া গিয়েছে। আমরা আদালতে লড়াই করার সুযোগ পাব। আমরা যারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ছিলাম, এছাড়াও যাঁরা গ্রুপ সি এবং গ্রুপ ডি’র চাকরিহারা ছিলেন তাঁরাও খানিকটা স্বস্তি পেলেন। যদিও এই স্বস্তি স্থায়ী নয়। আমরা চাইব আমরা যে পদে ছিলাম সুপ্রিম কোর্ট থেকে যেন আমাদের সেই পদে আবার পুনর্বহাল করা হয়। অপর এক চাকরিহারা সুমন বিশ্বাসের কথায়, আমরা হাইকোর্টের রায়ে হতাশ হলেও আইনের প্রতি আস্থাশীল। ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে সুপ্রিম কোর্ট সময় নিচ্ছে, আমরা অপেক্ষা করবো।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যোগ্য-অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত ন্যায্য নয় ৷ সে ক্ষেত্রে আপাতত ২৫,৫৭৩ জন চাকরিতে বহাল থাকছে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ আগামী ১৬ জুলাই মামলায় চূড়ান্ত নির্দেশ দেবে শীর্ষ আদালত৷

আরও পড়ুন- গরমের-পুজোর ছুটিতেও অনলাইন ক্লাস করাতে হবে শিক্ষকদের, জারি নির্দেশিকা

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...