Saturday, May 16, 2026

আজ হুগলিতে মমতার জোড়া সভা, বহরমপুরে প্রচারে অভিষেক 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) তিন দফা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। চতুর্থ দফার জন্য প্রচারের পাশাপাশি আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট হবে হুগলিতে(Election in Hooghly)। বুধবার এই জেলাতেই জোড়া জনসভা করতে চলেছেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর প্রথম সভা হবে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের (Mitali Bag) সমর্থনে। কালীপুর মাঠে দুপুর আড়াইটার সময় এই সভা হবে। এরপর এদিন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সমর্থনেও জনসভা করবেন মুখ্যমন্ত্রী (CM)। বলাগড়ের কুলিয়া পাড়া ফুটবল মাঠে সাড়ে তিনটের সময় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার পাশাপাশি আজ পুরোদমে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুধবার প্রার্থী ইউসুফ পাঠানের (Yusuf Pathan) হয়ে বহরমপুরে প্রচার করবেন। দুপুর দুটো নাগাদ টেক্সটাইল মোড় থেকে অভিষেকের রোড শো শুরু হবে বলে জানা যাচ্ছে।

আগামিকাল দাদার হয়ে প্রচারে আসছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান (Irfan Pathan)। বৃহস্পতিবার রামপুরহাট (Bolpur) এবং কালনাতে (East Bardhaman) জোড়াসভা করবেন অভিষেক। আগামী ১০ মে অর্থাৎ শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...