Sunday, May 3, 2026

পারিবারিক বিবাদের জেরে মুর্শিদাবাদে চলল গুলি, জখম ৩ শিশু-সহ মোট ৪

Date:

Share post:

ছাদ থেকে জল পড়া নিয়ে অশান্তির জের! বুধবার তৃতীয় দফার ভোট গ্রহণের পরদিনই ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সূত্রের দুই পরিবারের মধ্যে অশান্তিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এদিকে অশান্তিকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে তিন শিশু-সহ মোট ৪ জন গুরুতর জখম হয়েছে বলে খবর। মঙ্গলবার সারা দেশের পাশাপাশি বাংলার মুর্শিদাবাদেও তৃতীয় দফার ভোটগ্রহণ হয়। আর ভোট কাটতে না কাটতেই ফের অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিতলা (Ranitala) এলাকা।

স্থানীয় সূত্রে খবর, ছাদ থেকে জল পড়া নিয়ে দুই পরিবারের বিবাদ শুরু হয়। আর সেখান থেকেই তা হাতাহাতিতে পৌঁছে যায়। এই সময়েই বন্দুক নিয়ে এসে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। ছড়রা গুলিতে আহত হয় তিন শিশু। গুলি লাগে এক যুবকের শরীরেও। সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে রয়েছে ইব্রাহিম শেখ (৬), সজিব শেখ (১০) ও জসিমউদ্দিন শেখ। গুলিতে জখম হয়েছেন স্থানীয় যুবক রাজীব শেখও। এদিকে ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় বাম-কংগ্রেস জোটের সমর্থকদেরই কাঠগড়ায় তুলেছে স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তৎপর পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...