Thursday, April 23, 2026

তৃতীয় দফাতেও রাজ্যের চার কেন্দ্রে ভোটের হার নিম্নমুখী! কার পৌষমাস, কার সর্বনাশ?

Date:

Share post:

চলতি লোকসভা ভোটে (Loksabha Election) তৃতীয় দফায় রাজ্যের ৪ কেন্দ্রে কত ভোটের চূড়ান্ত হার জানাল কমিশন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে, প্রথম ও দ্বিতীয় দফার মতো রাজ্যে তৃতীয় দফাতেও ভোটের হার গতবারের তুলনায় অনেকটাই কম। গতকাল, মঙ্গলবার এই দফায় ৪ আসনে সার্বিক ভোটের হার৭৭.৫৩ শতাংশ। যা ২০১৯ সালের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। ২০১৯-এ এই চার কেন্দ্রে ( মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর) ভোটের হার ছিল ৮১.৬২ শতাংশ। আজ, বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে।

এদিন কমিশনের তরফে দেওয়া চূড়ান্ত তথ্য অনুযায়ী, মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৬.০৩ শতাংশ। মালদহ দক্ষিণে ৭৬.৬৯ শতাংশ, জঙ্গিপুরে ৭৫.৭২ শতাংশ এবং মুর্শিদাবাদে ৮১.৫২ শতাংশ ভোট পড়েছে। মুর্শিদাবাদের ভোটের হার আরও কিছুটা বাড়তে পারে বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মালদহ উত্তরে ৮০.২৮ শতাংশ ভোট পড়েছিল। অর্থাৎ এই কেন্দ্রে এবার ভোটের হার কমেছে প্রায় ৪ শতাংশ। মালদহ দক্ষিণে ২০১৯ সালে ভোট পড়েছিল ৮১.০৬ শতাংশ। এই কেন্দ্রেও এবার আগেরবারের থেকে ৪ শতাংশ কম ভোট পড়েছে। একই ছবি জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। জঙ্গিপুরে ২০১৯ সালে ৮০.৭২ শতাংশ এবং মুর্শিদাবাদে ২০১৯ সালে ৮৪.২৮ শতাংশ ভোট পড়েছিল। ফলে এই ৩ থেকে ৪ শতাংশ কম ভোট নির্বাচনের ফলাফলে কোনও প্রভাব ফেললো কিনা সেটা জানার জন্য ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...