Tuesday, March 3, 2026

সাদা কাগজ বদলে গেল ধর্ষণের অভিযোগে! সন্দেশখালির মহিলার বিস্ফোরক জবানবন্দি

Date:

Share post:

সন্দেশখালি। মাত্র একটা নাম নিয়ে গোটা দেশ ঘুরে বাংলাকে কালিমালিপ্ত করে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার যে বিজেপির ঘৃণ্য পরিকল্পনা তা ভিডিও-র মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এলেন দুই ‘অভিযোগকারিনী’। তাঁরা রীতিমত দাবি করছেন সাদা কাগজে সই করে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। বিজেপির নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে যে অভিযোগ তাঁরা জানিয়েছেন, এবার সেই অভিযোগই তাঁরা তুলে নিতে চান। কারণ অভিযোগ মিথ্যে, এমনটাই প্রকাশ্যে বলছেন দুই ‘অভিযোগকারিনী’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলা প্রশাসন থেকে রাজ্যের মন্ত্রীদের সন্দেশখালির মানুষের অভিযোগের সমাধান করার নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন এলাকায় ক্যাম্প করেছে। নথিবদ্ধ করা হয়েছে মানুষের অভিযোগ। সমাধানও শুরু হয়েছে রাজ্য প্রশাসনের উদ্যোগে। রাজ্যের একাধিক মন্ত্রী সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভের বিষয়গুলি বোঝার চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচনের আগে সব মিটে যাওয়ার আশঙ্কায় বিজেপি সেখানে নারী নির্যাতনের নতুন নতুন উদাহরণ নিয়ে সরব হতে শুরু করে। এবার সেই সব সাজানো নারী নির্যাতনের ঘটনার পিছনে আসল কোন সত্যি লুকিয়ে রয়েছে, তা সামনে আসতে শুরু করেছে বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসার পর।

এক অভিযোগকারিনী মিতা মাইতি প্রকাশ্যে দাবি করেন একটি সাদা কাগজে বিজেপি নেতারা তাঁকে সই করান। পরে তিনি জানতে পারেন কয়েক জনের নামে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বিজেপি নেতাদের কাছে মিতা জানিয়েছিলেন তিনি রান্নার কাজ করে টাকা পাননি। সেই টাকা পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে ও তাঁর শাশুড়িকে সাদা কাগজে সই করানো হয়। তাঁরা গোপণ জবানবন্দিও দিয়েছিলেন। তবে তা যে সত্য নয় তা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন মিতা মাইতি।

তিনি স্পষ্ট বলেন যে অভিযোগ লিখিতভাবে জমা দেওয়া হয়েছে তা আদৌ ঘটেনি তাঁদের সঙ্গে। এখন এই মামলা তুলে নিতে চান তাঁরা। মিথ্য়া মামলা নিয়ে তিনি লড়তে চান না বলেই দাবি করেন। ভুল বুঝিয়ে যে অভিযোগ করেছেন তা তিনি চালাতে চান না বলেই দাবি করেন।

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...