Sunday, May 24, 2026

শ্রীরামপুরের দিল্লি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টোটোকে পিষে দিল লরি 

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে হুগলির শ্রীরামপুরে বড় পথ দুর্ঘটনা (Road Accident in Srirampore)। যাত্রীবোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক-সহ যাত্রীদের। এরপরই স্থানীয়রা দিল্লি রোড (Delhi Road) অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসেন চন্দননগর পুলিশের (Chandannagar Police Commissionerate) উচ্চপদস্থ আধিকারিকরা।

স্থানীয়রা বলছেন এদিন সকালেএকটি টোটো চারজন যাত্রী নিয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল। শ্রীরামপুরের বাঙ্গিহাটির কাছে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। লরিচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। টোটোটি সামনে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মারে। দুই লরির চাপে পিষে যায় মধ্যে থাকা টোটো। লক্ষ্মী সিং (৪০), ঋতিকা সিং (১৬) নামে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। ছোট মেয়ে নিধি সিং (৯) প্রাণে বেঁচে গেলেও তাঁর অবস্থা এতটাই গুরুতর যে প্রাথমিকভাবে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হলেও এই মুহূর্তে তাকে কলকাতার স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক শেখ হাসমত আলির।


 

Related articles

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...