Wednesday, June 24, 2026

জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, ভারতীয় সেনার হাতে খতম ৩ লস্কর জঙ্গি!

Date:

Share post:

ভূস্বর্গে বড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ ৩ জঙ্গি। গত সোমবার কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় একাধিক জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দারা। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা-পুলিশের যৌথবাহিনী (Kashmir Police) । তার পরেই মেলে সাফল্য।

গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত আহমেদ দার। তিনি রেডওয়ানি পায়েন এলাকার বাসিন্দা। সঙ্গে বাসিতের আরেক সহযোগী মোমিন গুলজার ও ফাহিম আহমেদ বাবাকেও শেষ করা হয়। এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি ভিকে বিরডি (VK Birdi) জানিয়েছেন, ‘‌এটা আমাদের বড় সাফল্য। এই সন্ত্রাসবাদীরা ১৮ জনকে খুন করেছিল। এই হত্যাকাণ্ডের মধ্যে নিরাপত্তা কর্মী, অসামরিক নাগরিক এবং সংখ্যালঘুরাও অন্তর্ভুক্ত রয়েছে।’ গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনায় শহিদ হন এক বায়ুসেনা জওয়ান। জখম হন আরও ৪ জন। দিন কয়েক আগে, এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চিং প্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা (Pakistan Army)। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...