Sunday, March 15, 2026

‘‌আইসিকে রাস্তায় দাঁড় করিয়ে প্যান্ট খুলে জুতোপেটা করব”! ফের বেলাগাম দিলীপ ঘোষ

Date:

Share post:

ফের বেলাগাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার পুলিশকর্তার প্যান্ট খুলে নেওয়ার হুশিয়ারি দিলেন দিলীপ। আজ, বৃহস্পতিবার বর্ধমান থানার আইসিকে উদ্দেশ্য করে লেখার অযোগ্য ভাষায় আক্রমণ করেন তিনি।

গতকাল, বুধবারই তাঁর পদযাত্রায় তুমুল উত্তেজনা দেখা গিয়েছিল বর্ধমানে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পুলিশের সঙ্গে দিলীপ ঘোষের ধস্তাধস্তিও দেখা গিয়েছিল। সেই ঘটনার রেশ ধরেই বর্ধমান থানার আইসি’‌র বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের ফোয়ারা ছোটালেন দিলীপ ঘোষ। হুমকিও দিলেন। দিলীপ ঘোষ বলেন, “আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি। কি করে সারাজীবন চাকরি করে। আইসিকে রাস্তার আটকাবো। লোক দিয়ে ওর গাড়ি আটকাবো। ওকে বের করে ওর কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনও। বাপের জন্মে দেখেনি তো। ভেবেছে বালি চোর, গরু চোরগুলির মতো নেতা।”

অন্যদিকে হঠাৎ এক মহিলা জিজ্ঞাসা করলেন, “দাদা কাল তো রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। তাহলে পুলিশ কেন আটকাল?” সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাতিলও করছে। আগের দিন রাতের বেলা। আপনি আর পরেরদিন কিছুই করতে পারবেন না। আমি তো রোজ এসব ছেড়ে দিয়ে থানা, বিডিও, ডিএম অফিস ঘেরাও করব। আর কিছু করব না। শেষের দিকে ওর দম বন্ধ করে দেব। কেমন করে চামচাগিরি করে দেখব। রাস্তায় যেন না বেরোয় আইসি। রাস্তায় বেরলে দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেব। পারলে আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করুক ইলেকশন কমিশনের কাছে। তারপরে আইসি ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে। দিলীপ ঘোষ ৫ বছর থাকবে। রাস্তায় জুতোপেটা করব। আর করেছি, মুখে বলি না। ওরা ভেবেছে আমি ভদ্র আছি বলে ওরা যা ইচ্ছা করে নেবে।”

থামানো যায়নি দিলীপ ঘোষকে। রুদ্রমূর্তি ধারণ করে বিজেপি নেতা বলতে থাকেন, “তোর কোন মা–বাবা আছে বাঁচায় সেটা আমি দেখবো। আর আইসিকে বলছি অন রেকর্ড, ওকে যদি আমি প্যান্ট না খুলিয়েছি পাবলিকের সামনে তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। রোজ থানা, বিডিও, ডিএম অফিস ঘেরাও করব।”

আরও পড়ুন- সন্দেশখালির মা-বোনেদেরই অপমান করেছে বিজেপি: শশী পাঁজা

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...