Wednesday, May 13, 2026

জোট সঙ্গীরাও ভরসা হারিয়েছে! পাহাড়ে বিজেপির ভোট কমার আশঙ্কা বিমল গুরুংয়ের

Date:

Share post:

দার্জিলিং-সহ (Darjeeling) উত্তরের তিন লোকসভা কেন্দ্রের (Loksabha Seat) ভোট মিটতেই, এনডিএ (NDA) জোটের শরিক গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সুপ্রিমো বিমল গুরুং-এর (Bimal Gurung) গলায় এবার আশঙ্কার কথা। বৃহস্পতিবার দলের সাংগঠনিক কাজে ভারত ভুটান-সীমান্তে গিয়ে চলতি লোকসভা ভোটে এই তিন লোকসভা কেন্দ্রে এনডিএ জোটের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা প্রকাশ করেছেন। এই মুহূর্তে দলের সংগঠনকে মজবুত করতে ডুয়ার্স সফরে রয়েছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।
বৃহস্পতিবার দলের এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ভারত ভুটান সীমান্তের জয়গাঁও আসেন বিমল। তিনি জানান দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনে বিজেপির ভোট দরুন ভাবে কমে যাবে।
এদিন জয়ঁগাও এর মঙলাবাড়িতে অবস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের মূখ্য কার্যালয়ে এলাকার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বিমল গুরুং। সেখানেই বিমল জানান, পাহাড়ে ভোট মারাত্মক ভাবে কমেছে বিজেপির, যা লোকসভা ভোটের ফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে।

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...