Wednesday, May 13, 2026

শুভেন্দু আমার উপকার করেছে, গদ্দার বলব না: দেব

Date:

Share post:

ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব (Dev) সরাসরি বলেছেন, তিনি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গদ্দার বলবেন না। বরং তিনি বলেছেন,” শুভেন্দুদা ২০১৪ ও ২০১৯ সালে আমার ভোট করেছেন, আমাকে আর্থিক সাহায্য করেছিলেন। উনি ব্যক্তিগত কারণে দলবদল করেছেন। ওঁকে দেখলে চিনতে পারব না, এমন করতে পারব না।”

দেব বলেন তিনি গদ্দার শব্দটি সমর্থন করেন না। তাই নেত্রী কথাটা বললেও তিনি বলতে পারবেন না। এমনকি রাজনীতিতে ‘খেলা হবে’ শব্দ সম্পর্কেও আপত্তির কথা জানিয়েছেন দেব। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি যে সুসম্পর্ক রাখার পক্ষে, সেটাও আবার খোলাখুলি বলেছেন দেব। ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটাল সংস্করণে দেবের সাক্ষাৎকারটি আপলোড হওয়ার পর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ দলের ঘোষিত লাইনের সম্পূর্ণ উল্টোকথা বলেছেন দেব। নিজে সকলের কাছে ভালো থাকার ইমেজ গড়ার যে বাণী দেব ছড়িয়ে থাকেন, এই সাক্ষাৎকারেও তা অটুট।

দেখার মত বিষয় হল শুভেন্দু অধিকারী রোজ মুখ্যমন্ত্রী এবং অভিষেককে আক্রমণ চালিয়ে গেলেও দেব শুভেন্দুর প্রশংসা করেই চলেছেন। তৃণমূলের শত্রু মানেই যে তাঁর শত্রু নয়, সেটা আবারও বুঝিয়ে দিয়েছেন তিনি।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...