Friday, June 5, 2026

রবীন্দ্রনাথের জন্মদিনে ভুল বানানে ভুল কবির গান পোস্ট করে বিপাকে নুসরত!

Date:

Share post:

ভুলের পর ভুল করেই চলেছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। কিন্তু তাই বলে বাঙালির প্রাণের পুরুষের জন্মদিনে এত বড় কাণ্ড ঘটাবেন তিনি, সেটা বোধহয় ভাবতে পারেননি অনুরাগীরা। কয়েকমাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। এবার পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিনে (Rabindranath Tagore’s Birthday) শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন এক ক্যাপশন পোস্ট করলেন যা আদতে রবি ঠাকুরের লেখাই নয়। এরপরই নেটিজেনদের কটাক্ষের শিকার নায়িকা।

বৃহস্পতিবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বিশ্বকবির গান, কবিতা এবং বিভিন্ন লেখার অংশ উদ্ধৃত করে শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। এই তালিকায় ছিলেন টলিউড অভিনেত্রী নুসরতও। অভিনেত্রী যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, শাড়ি পরে বাগানে ফুলের গায়ে হাত বোলাচ্ছেন তিনি। আর এই ছবির ক্যাপশনে ভুল বানানে ”আমার ভিতর বাহির অন্তরে অন্তরে” গানটি লেখা। নেটাগরিকেরা বানান ভুলের বিষয়টি ধরিয়ে দিয়েছেন। পরামর্শ দিয়েছেন, সংশোধন করে নেওয়ার জন্য। আবার অনেকে ট্রোলও করছেন রবীন্দ্রজয়ন্তীতে অন্য কবির লেখা গানের পংক্তি পোস্ট করায়। সবমিলিয়ে কবিগুরুর ১৬৪-তম জন্মদিনে বাংলাদেশের প্রয়াত কবি রুদ্র মহম্মদ শহিদুল্লাহের লেখা গান দিয়ে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে বিপাকে প্রাক্তন সাংসদ -অভিনেত্রী।

 

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...